শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যা বলল রোবট সোফিয়া

আকাশবার্তা ডেস্ক :

বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়ার সঙ্গে প্রায় ২ মিনিট কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে সঙ্গে নিয়েই এ তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এসময় তারা পরস্পরের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সোফিয়াকে কয়েকটি প্রশ্ন করলে তার উত্তর দেয় সে।

প্রধানমন্ত্রী : হ্যালো সোফিয়া, কেমন আছো?
সোফিয়া : হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, ভালো আছি। ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো।

প্রধানমন্ত্রী : ও আচ্ছা, তুমি আমাকে কিভাবে চেন?
সোফিয়া : আমি তোমার ব্যাপারে জেনেছি, তুমি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তোমাকে মাদার অব হিউম্যানিটিও বলা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়তে চাও তুমি। আমি আরও জানি, তোমার নাতনীর নাম আর আমার নাম একই, সোফিয়া।

প্রধানমন্ত্রী : ও, তুমি তো আমার সম্পর্কে এবং আমার ভিশন সম্পর্কে অনেককিছুই জানো। তুমি কি ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কিছু জানো?
সোফিয়া: তুমি জেনে অবাক হবে যে, আমি তোমার ভিশন ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কিছুই জেনেছি। ডিজিটাল বাংলাদেশে জনশক্তি খুবই বেশি, তারা আইসিটি খাতে উন্নয়নে কাজ করছে, তারা ই-গভর্নেন্সও নিশ্চিত করার চেষ্টা করছে। অর্থনীতির সব সেক্টরে ডিজিটাল করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করা হয়। আইসিটি এক্সপোর্ট থেকে ৫ বিলিয়ন ইউএস ডলার আমদানি হচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। জনসম্পদ তৈরি ক্যাপাসিটি বাড়ানোর কাজও চলছে। সরকারের সব ধরনের সেবাও ডিজিটাল করার কাজ চলছে। ২৮ টি আইটি পার্ক ও বঙ্গবন্ধু হাইটেক সিটি গঠন বাংলাদেশের আইসিটি খাতে নতুন ল্যান্ডমার্ক তৈরি করবে। আজ এখানে এসে খুব ভালো লাগছে, এটি সাউথইস্ট এশিয়ার সবচেয়ে বড় আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখন তোমাকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭‘র উদ্বোধন ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী : আচ্ছা, চলো তাহলে সেটাই করি।

উল্লেখ্য, দু’দিন আগে হংকং থেকে এসেছে এই রোবট, নির্মাতা ডেভিট হ্যান্সও এসেছেন বাংলাদেশে। দর্শনার্থীদের সাক্ষাৎ দিয়ে বুধবারই ঢাকা ত্যাগ করবে সোফিয়া। ঢাকায় আসার আগে বাংলাদেশের উদ্দেশে ভিডিও বার্তায় এ রোবট জানায়, ডিজিটাল ওয়ার্ল্ডের মতো বড় আয়োজনে অংশ নিতে তার তর সইছে না। বাংলাদেশে আসার সুযোগ করে দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানায় সোফিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১