শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বেশি বুদ্ধিমান লোকেরা কেন সুখী হতে পারে না?

এক্সক্লুসিভ ডেস্ক :

জীবনের চড়াই-উতরাই পেরোতে বুদ্ধিমত্তা, কৌশল বেশ জরুরি। বুদ্ধিমত্তা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। তবে জানেন কি, বেশি বা অতিরিক্ত বুদ্ধিমত্তা অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে?

বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত বুদ্ধিমান লোক অনেক সময় সুখী হতে পারে না। কারণ, তারা সবকিছু নিয়ে একটু বেশিই ভাবে, বিশ্লেষণ করে। এই অতিরিক্ত বিশ্লেষণ তাদের হতাশ করে তোলে। এতে অসুখী হয়ে পড়ে তারা।

১. বেশি বুদ্ধিমান লোকদের সুখী না হওয়ার কিছু কারণের কথা জানিয়েছে ট্রুথ থিওরি ডটকম।

২. বুদ্ধিমান লোকেরা সাধারণত অর্জন, সম্পর্ক কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। তাই সুখী হওয়া কঠিন হয়ে পড়ে তাদের।

৩. বুদ্ধিমান লোকেরা নিজেদের প্রতি বেশ কঠোর থাকে। তারা অতীতে বারবার ফিরে যায়। তাদের ভুল, নেতিবাচক আবেগগুলো নিয়ে বেশি ভাবতে থাকে।

৪. বাস্তবতা তাদের জন্য যথেষ্ট নয়। বড় কিছু পেয়েও তারা সাধারণত ক্ষান্ত হয় না। ধরন, অর্থ, উদ্দেশ্য খুঁজতে থাকে বারবার।

৫. অধিকাংশ বুদ্ধিমান লোক একা হয়ে পড়ে। কারণ, তাদের মনে হয়, কেউ তাদের মানসিকতাকে বুঝতে পারছে না।

৬. বেশি বুদ্ধিমান লোকেরা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। গবেষণায় বলা হয়, তাদের ক্ষেত্রে সামাজিক উদ্বেগ, বাইপোলার মুড ডিজঅর্ডার ইত্যাদি সমস্যা হতে দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১