সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চ্যারিটি শোতে পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক :

মানুষ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না…। ভূপেন হাজারিকার এই গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। এ দেশের চলচ্চিত্র তারকারা বরাবরই মানবিক কোনো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। চিত্রনায়িকা পূর্ণিমাও এর ব্যতিক্রম নন।

এবার একটি চ্যারিটি শোতে পারফর্ম করার জন্য গতকাল রাজশাহী গেলেন নায়িকা। আজ রাজশাহী শহরে এই চ্যারিটি শোটি অনুষ্ঠিত হবে। এতে নায়িকার সঙ্গে পারফরম্যান্সে অংশ নেবেন চিত্রনায়ক ইমন। পূর্ণিমা বলেন, ‘আমি চেষ্টা করবো এই চ্যারিটি শোতে নিজের পারফরম্যান্স সুন্দর করতে। আসলে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলে আমার ভালো লাগে।’

এদিকে গত ১ ডিসেম্বর সিলেটের একটি শোতেও অংশ নিয়েছেন পূর্ণিমা। এই অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস। এর বাইরে পূর্ণিমা এবারই প্রথম রান্নাবিষয়ক কোনো রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন। ‘সেরা রাঁধুনী ১৪২৪’-এর তিন বিচারকের একজন হবার জন্য মাঝে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা আরও বলেন, ‘আমি রন্ধনশিল্পী না হলেও আমার মনে হয় ভালো রান্নার গুণাগুণ বিচারের দক্ষতা আমার রয়েছে। এমনকি রান্না নিয়ে নিরীক্ষা করতেও পছন্দ করি। অভিনয়, নাচ, গানের অনুষ্ঠানের সঙ্গে তো বরাবরই সম্পৃক্ত ছিলাম। তবে সেরা রাঁধুনী ১৪২৪ সেসব অনুষ্ঠান থেকে পুরোপুরি ব্যতিক্রম। এ অনুষ্ঠানে দেশের ৭টি আলাদা অঞ্চল থেকে আসা ৪০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে।

পরবর্তীতে ১৬জনকে নিয়ে স্টুডিও রাউন্ড এবং বিভিন্ন ধাপে প্রতিযোগিতা পেরিয়ে একজনকে বেছে নেয়া হবে; যিনি পাবেন ১৫ লক্ষ টাকার পুরস্কার। তবে এবার প্রতিযোগিতার মাধ্যমে এমন একজন রন্ধনশিল্পীকে খুঁজে বের করা হবে, যিনি শুধু রান্না পরিবেশনাতেই দক্ষ হবেন না, বরং একই সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপনের মাধ্যমে তার রেসিপির বিপণনেও পারদর্শী হবেন।’

আগামী ১২ জানুয়ারি থেকে প্রতি শুক্র-শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে সেরা রাঁধুনী ১৪২৪ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930