সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

অন্তর্জালে এবার অচেনা এভ্রিল! (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক :

জান্নাতুল নাঈম এভ্রিল পরিচিত দেশের হাইস্পিড ‘লেডি বাইক রাইডার’ হিসেবে। মোটরসাইকেল প্রেমীদের অনেকের কাছেই তিনি আইডল! তবে এখন তিনি সারাদেশে পরিচিত বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় উঠলেও বাল্যবিয়ের অভিযোগে সেটি নামিয়ে নিতে হলো তাকে। এরপর প্রায় চুপ হয়ে যান এভ্রিল। তবে সেই বিতর্ক শেষে ৭ ডিসেম্বর রাতে নতুন এভ্রিলকে খুঁজে পাওয়া গেছে অন্তর্জালে।

যেখানে চেনা এভ্রিলকে একেবারে নতুন আবহে আবিষ্কার করা গেছে। বিশ্ব সুন্দরী মঞ্চের এভ্রিল কিংবা বাইকার এভ্রিল- কেউ নেই সেখানে, বরং গ্রামের এক প্রাণোচ্ছল তরুণীকে পাওয়া গেছে ‘রূপালি আাঁচল’ নামের এই মিউজিক্যাল ফিল্মে।

কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘রূপালি আঁচল’ গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্যদিকে এতে মডেল হিসেবে এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব।আর এটি অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিএমভি’র ব্যানারে।

কাজটি প্রসঙ্গে এভ্রিল বলেন, ‘কাজটি করে ভালো লেগেছে। প্রকাশের পর থেকে খুব সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। তাছাড়া গানটি যেমন সুন্দর তেমনি গল্পের প্রেক্ষাপটও প্রেমময় আবেগের। যে আবেগ আমরা সবাই মনে মনে ধারণ করি। এটা প্রিয়জনের জন্য অপেক্ষার আবেগ। আশা করছি সবার ভালো লাগবে।’

অন্যদিকে গানটির কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘‘এই গানটি আমার ‘হাওয়া’ অ্যালবামের। আমি সাধারণত যে ধরনের গান করি এটি তার চেয়ে বেশ আলাদা। আর ফিল্মের গল্পটিও বেশ রোমান্টিক। আশা করছি সবার ভালো লাগবে। ’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও মিউজিক্যাল ফিল্মটি দেখা যাবে বাংলাফ্লিক্স-এ। এছাড়া গানটির অডিও শোনা যাবে বাংলালিংক ভাইব, জিপি মিউজিক, রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকসহ অনলাইনের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।

‘রূপালি আঁচল’ উপভোগ করা যাবে এই লিংকে :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031