শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শেখ হাসিনার অধীনেই নির্বাচন, তবে ছোট হবে মন্ত্রিসভা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

তবে এসময় মন্ত্রিসভার আকার ছোট থাকবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে যারা বিতর্ক সৃষ্টি করছে তারা আসলে প্রধানমন্ত্রীকে হত্যা করার দুরভিসন্ধি করছে। এই নির্বাচনকে ভণ্ডুল করার নেত্রী হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

সোমবার (১১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদ (একাংশ) শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল প্রমুখ।

নাসিম বলেন, ‘আদালতে গিয়ে জবানবন্দির নামে মিথ্যাচার করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে আক্রমণ করেছেন। প্রকারান্তরে তিনি স্বাধীনতা বিরোধী শক্তিকে উৎসাহিত করেছেন। তিনি আজ ন্যায় বিচারের কথা বলেন, ক্ষমা চাইতে বলেন। তিনি যেদিন একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন সেদিন কোথায় ছিল ন্যায় বিচার?’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার একমাত্র উদ্দেশ্য ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ ও ভুলণ্ঠিত করা। বিএনপি দুর্নীতির মহাকাব্য রচনা করেছিল হাওয়া ভবন তৈরি করে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা অনুসন্ধানের দাবি জানায় ১৪ দল। তদন্ত করে জনগণের সামনে তুলে ধরতে হবে কোথায় কোথায় অর্থ পাচার করা হয়েছে।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে বারবার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে। উদার গণতন্ত্রের সুযোগ নিয়ে খালেদা জিয়ার দল ও তার দোসররা মাঠে নেমেছে নির্বাচনকে সামনে রেখে। যে কোনও মূল্যে অসাংবিধানিক পথ প্রতিহত করবে ১৪ দল।

নাসিম বলেন, ‘এবারের নির্বাচন মন্ত্রী-এমপি বানানো নয়, জাতীয় অস্তিত্ব রক্ষার নির্বাচন। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে যে লক্ষ্য অর্জন করেছে। সে লক্ষ্যকে ধরে রাখার নির্বাচন। এই নির্বাচনকে জনগণ ভুল করতে পারে না। ১৪ দলকে চোখের মনির মতো ঐক্যবদ্ধ রেখে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবো। আগামী নির্বাচনে বিজয়ে জন্য কাজ করে যাব।

তিনি বলেন, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে নির্বাচনে জয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১