রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আওয়ামী লীগকে হারানোর মতো দল নেই বাংলাদেশে : জয়

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জরিপে আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগকে হারানোর মতো কোনো দল বাংলাদেশে আর নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আওয়ামী লীগ ২০০৮ সালের চেয়ে বেশি ভোট পাবে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা আলোচনায় উপস্থিত ছিলেন।

সজীব ওয়াজেদ জয় সোমবার বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় পরিদর্শনে যান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। পরে তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। মতবিনিময়কালে আগামী নির্বাচন ঘিরে দলকে সাংগঠনিকভাবে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জয় আলোচনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেই আছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমদের নজর রাখতে হবে যে, বিএনপি গত নির্বাচনের আগে যেভাবে আগুন সন্ত্রাস করেছিল সে রকম যেন আর না করতে পারে।

আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বলেন, তার কাজ হচ্ছে দলকে ক্ষমতায় আনা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। এমপি কিংবা সদস্য হওয়ার মতো কোনো লোভ তার নেই।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপি সন্ত্রাসী, দুর্নীতিবাজ,লুটপাটকারীদের দল। খুনিদের আড্ডাখানা এ দলে। এগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। মানুষের মধ্যে এখন মাইন্ডসেট হয়েছে যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষের সেই মাইন্ডসেট ভেঙে দিতে চাচ্ছে। এটা মোকাবিলায় মিডিয়া আমাদের দখল রাখতে হবে।’

প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘সরকারে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। আমাদের দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যত নির্বাচনে বিএনপি নির্মূল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে বিএনপিসহ আওয়ামী লীগ বিরোধী শক্তিরা মিডিয়া দখল করে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখে।’ আগামী নির্বাচনকে ঘিরে দলের কোন্দল নির্মূল করতে কেন্দ্রীয় নেতাদের তাগিদ দিয়েছেন জয়।

তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে সর্বস্তরের কোন্দল নিরসন করতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনও শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।’

২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএনপির সব অপকর্মগুলোকে নির্বাচন পর্যন্ত হাইলাইট করার কথাও বলেন তিনি।

রুদ্ধদ্বার সভায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিষয়টি তুলে আনলে জয় বলেন, ‘এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র ছিল, সরকারকে অচল করার মতো। আপনাদের সাহসী পদক্ষেপে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে পারায়, আপনাদের ধন্যবাদ।’

সভায় জয় জানান, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে তিনিও প্রচারে নামার ইচ্ছা পোষণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০