সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেশের বাইরে লিগ খেলার অনুমতি পেলেন না মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :

মাস কয়েক আগেই ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে নতুন আইন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একজন ক্রিকেটার দুটির বেশি লিগ খেলার অনুমতি পাবেন না।

‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে দিয়েই সম্ভবত ‘উদ্বোধন’ হয়ে গেল এই আইনের! সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হতে চলা ১০ ওভারের টুর্নামেন্টে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। টি-টোয়েন্টি ফরম্যাটের পর আরও ক্ষুদ্র ফরম্যাট হিসেবে টি-টেন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবালও খেলবেন। গতকালই সাকিব ঢাকা ছেড়েছেন। তারা দুজন ছাড়পত্র পেলেও পাননি বারবার ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমান। তামিমও অন্য কারণে যেতে পারেননি এখনও।

এই টুর্নামেন্টে কেরালা কিংসের হয়ে খেলবেন সাকিব। পাখতুনের হয়ে খেলবেন তামিম ইকবাল। আরেক ফ্র্যাঞ্চাইজি বেঙ্গল টাইগার্সে খেলার কথা ছিল মুস্তাফিজের।

সাকিব চলে গেলেও তামিম ঠিক সময়ে আরব আমিরাতে যেতে পারছেন না। বিপিএলে উইকেটের সমালোচনা করায় বিসিবির কাছ থেকে কারণ দর্শানোর চিঠি পেয়েছেন তিনি। আজ সেই শুনানি শেষে রাতে হয়তো রওনা দেবেন তিনি।

অন্যদিকে ধুমকেতুর মত ক্রিকেটে আবির্ভাবের পর দীর্ঘ সময় একাধিকবার চোটে আক্রান্ত হয়েছেন মুস্তাফিজ। ২০১৬ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে, এবং গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের চোটে পড়েছিলেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে বিসিবি। এই চোটের সতর্কতা হিসেবেই বিসিবি তাকে ছাড়পত্র দিচ্ছে না বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930