সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘মাঠের মাঝে বুদ্ধিমান মহেন্দ্র সিং ধোনি’

স্পোর্টস ডেস্ক :

রোববার পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত বিরাট কোহলির অধিনায়কত্ব। কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির দায়িত্ব টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

তবে দলের উন্নতির জন্য দু’‌জনেই একসঙ্গে কাজ করবেন বলে জানালেন বিরাট। অধিনায়কত্বের দায়িত্ব সরে যাওয়ায় স্বাধীন মনে খেলতে পারবেন সাবেক এই অধিনায়ক। এমনটাই মনে করছেন কোহলি। শনিবার তিনি বলেন, ‌‘‌অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীন্ভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতর ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনও বিষয়ে বিশেষ করে ডিআরএস নিয়মের ক্ষেত্রে মাহির অভিজ্ঞতা কাজে আসবে। ’

তিন ফর্ম্যাটেই এখন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এই বিষয়ে তিনি বলেন,‘‌তিন ফর্ম্যাটে দেশের অধিনায়ক হতে পারাটা খুবই গর্বের। আমার কাছে এটা সেরা উপহার। এই দায়িত্ব আমি উপভোগ করব। আর ‌ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে জিততে গেলে আমাদের উইকেট নেওয়ার দিকে নজর দিতে হবে’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930