সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের কমিটি ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ ওবায়েদুল হক মিলনকে আহ্বায়ক ও আবদুল মালেক মেম্বারকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক শাহমনির চেয়ারম্যান, জেলা যুবদলের প্রচার সম্পাদক সৌরভ হোসেন ভুলুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সংগঠনকে আরো গতিশীল করতে নতুন এ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930