সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইলে ইজতেমায় ২ মুসল্লি নিহত

ইসলামী জগত : 

টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়। ইজতেমার মুরুব্বি এবং উভয়েরই পরিবারের লোকজন জানিয়েছেন স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)।

টাঙ্গাইল জেলা তাবলীগী আমির মাওলানা আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, উভয়ের মৃত্যুই স্বাভাবিকভাবে হয়েছে। জুমা’র নামাজের পর জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণ করেছেন। শুক্রবার বাদ-জুমা নিহতদের নামাজে জানাজা সম্পন্ন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930