বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমি চাই আমার পুত্র নেশাখোর হোক : শাহরুখ

বিনোদন ডেস্ক :

শাহরুখ খান। বলিউডে যার খ্যাতি রোমান্স কিং ও বাদশাহ হিসেবে। কিন্তু তার বড় পুত্র আরিয়ানকে নাকি তিনি নেশাখোর বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। আরিয়ানের জন্মের পর এক সাক্ষাৎকারে স্ত্রী গৌরি খানের সামনেই এমন কথা বলেছিলেন কিং খান।

আরিয়ান হওয়ার পর সিমি গারওয়াল তাঁর জনপ্রিয় অনুষ্ঠানে শাহরুখ ও গৌরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন নতুন বাবা-মা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত তাঁরা।সেই অনুষ্ঠানে সব নতুন বাবা-মা এবং সিমি গৌরীকে প্রশ্ন করেছিলেন, তাঁদের ছেলে বড় হওয়ার পর তাঁরা তার কাছ থেকে কী চায়?

গৌরী শুধু হেসে উত্তর দিয়েছিলেন, তিনি চান আরিয়ান একজন ভালো ছেলে হোক। কিন্তু তিনি জানেন শাহরুখ ছেলেকে কোনওদিন ভালো ছেলে হতে দেবে না। আরিয়ান বখে যাবেই।

তখন মজা করে শাহরুখও বলেন, আমি ইতিমধ্যেই হিরোইনদের বলেছি যে তোমাদের সবার মেয়ে হবে। আর আমার ছেলে তোমাদের মেয়েদের অনবরত বিরক্ত করবে। এই শহরের মধ্যে আমি আমার ছেলেকে সবচেয়ে দুষ্টু ছেলে বানাব।

তারপরই কিং খান বলেন, আমি আমার কিশোর বয়সে যা করতে পারিনি, আমি চাই আমার ছেলে ওই সব করুক। হতে পারে সেটা নেশা করা, প্রেম করা। আমি চাই কৈশোরের সব মজাই সে নিক।

উল্লেখ্য, আরিয়ানের বয়স এখন ২০ বছর। সে এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০