বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইউটিউবে আসছে বিটিভির নিজস্ব চ্যানেল

বিনোদন ডেস্ক :

বিচ্ছিন্নভাবে বিটিভির কিছু জনপ্রিয় অনুষ্ঠান ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পাওয়া গেলেও এখন থেকে এসব অনুষ্ঠান দেখতে পাবেন বিটিভিরই নিজস্ব ইউটিউব চ্যানেলে। কারণ ডিজিটাল সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যাত্রা করছে ইউটিউবে। সোমবার চ্যানেলটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে বিটিভির ইউটিউব চ্যানেলটি।

বাংলাদেশ টেলিভিশনের কোথাও কেউ নেই, বহুব্রীহি, সংশপ্তক, এইসব দিনরাত্রি, ঢাকায় থাকির মতো নাটকগুলো আজও সমান জনপ্রিয়। বিটিভিতে এক সময়কার জনপ্রিয় এসব নাটক আপলোড করা হবে ইউটিউব চ্যানেলটিতে। এতে ধারাবাহিকভাবে নতুন অনুষ্ঠানগুলোও যুক্ত করা হবে।

বিটিভির আর্কাইভে সংরক্ষিত সব অনুষ্ঠানই পর্যায়ক্রমে চ্যানেলটিতে যুক্ত হবে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকছেন বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. মাসুদুল হক।

ইউটিউব ছাড়াও ইতিমধ্যে ফেইসবুকে ও টুইটারে সরব আছে বিটিভি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০