রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

পুরুষদের তুলনায় নারীদের ঠাণ্ডা বেশি কেন?

লাইফ স্টাইল ডেস্ক :

পুরুষের তুলনায় নারীর ঠাণ্ডা বেশি লাগে। কিন্তু কেন এ তাপমাত্রার পার্থক্য হয়, তা নিয়ে বিশেষজ্ঞরা কিছু বিষয় জানিয়েছেন। এ লেখায় তুলে ধরা হলো সেই কারণগুলো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. নারীর দেহের অভ্যন্তরের তাপমাত্রা বেশি :
নারীর দেহের অভ্যন্তরের তাপমাত্রা পুরুষের তুলনায় বেশি থাকে। আর এ কারণে নারীর দেহের তাপমাত্রা সংবেদনশীলতা বেশি। ফলে তাপমাত্রা যখন বেশি থাকে তখন সে তাপমাত্রার সঙ্গে আশপাশের তাপমাত্রার পার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২. জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে :
হরমোন ব্যবহার করে যারা জন্মনিয়ন্ত্রণ করে থাকেন তাদের ক্ষেত্রে দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি দেখা যায়। আর এর মূল কারণ হলো দেহের ওপর হরমোনের প্রভাব।
৩. হাত-পা ঠাণ্ডা থাকে :
নারীর দেহের অভ্যন্তরের তাপমাত্রা বেশি থাকলেও হাত-পা প্রায়ই পুরুষের তুলনায় বেশি ঠাণ্ডা থাকে। এটি স্বাভাবিক বিষয়। আর এ কারণে তাপমাত্রা বেশি কমে গেলে নারীর ওপর সবার আগে প্রভাব পড়ে।
৪. নারীর বিপাক ক্রিয়া ধীরে হয় :
পুরুষের তুলনায় নারীর বিপাক ক্রিয়ার গতি কম। গবেষকরা বলছেন, নারীর বিপাক ক্রিয়ার তুলনায় পুরুষের বিপাক ক্রিয়ার গতি ২৩ শতাংশ বেশি। আর এ কারণে পুরুষের তুলনায় নারীর শরীরের কিছু অংশ ঠাণ্ডা থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০