সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভিডিও কনফারেন্সে প্রবাসীর সঙ্গে বিয়ে, ২৬ লাখ টাকা আত্মসাৎ

আকাশবার্তা ডেস্ক :

ফেসবুকে পরিচয়ের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি প্রবাসীর সঙ্গে বিয়ের নাটক সাজিয়ে ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণী ও তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে জয়পুরহারের পাঁচবিবি থানা পুলিশ।

গত সোমবার দিনগত রাতে পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবির মালঞ্চা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইমদাদুল হক, তার স্ত্রী রুবিনা বেগম ও তাদের মেয়ে কথিত ওই বিয়ের কনে শবনম মুস্তারি এমি (২০)।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে শবনম মুস্তারি এমির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে পরিচয় হয় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চর মোহনা গ্রামের সৌদি প্রবাসী যুবক কাজী হারুন ওরফে সাগরের। পরে ঘনিষ্ঠতার এক পর্যায়ে চার বছর আগে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে বিয়ে করে এমি।

বিষয়টি এমির বাবা-মাও জানেন। গত চার বছর ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশের মাধ্যমে এমি ও তার বাবা-মাকে ২৬ লাখ টাকা পাঠিয়েছেন বলে দাবি করেন সাগর। গত ১৫ ডিসেম্বর দেশে ফিরে সাগর পাঁচবিবির মালঞ্চা গ্রামে আসলে এমিসহ তার পরিবার বিয়ের কথা অস্বীকার করে। এ অবস্থায় প্রবাসী ওই যুবক বিয়ে এবং টাকা পাঠানোর সব প্রমাণ উপস্থাপন করে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ সোমবার রাতে মালঞ্চা গ্রামে অভিযান চালিয়ে এমি ও তার বাবা-মাকে গ্রেপ্তার করে।

মামলার বাদী কাজী হারুণ ওরফে সাগর মোবাইল ফোনে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে এমির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে পরিচয় হয়। এরপর প্রতিদিনই তার সঙ্গে কথা হতো। এক পর্যায়ে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিয়ের পর গত চার বছরে তাকে ২৬ লাখ টাকা দেই। বিষয়টি তারা বাবা-মা’ও জানেন। অথচ বিদেশ থেকে আসার পর এ মাসের ১৫ ডিসেম্বর তাদের বাড়ি গেলে বিয়ের কথা তারা অস্বীকার করে। বাধ্য হয়ে আমি তথ্য প্রমাণ উপস্থাপন করে থানায় অভিযোগ করি।’ পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930