সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১১ বাচ্চার মা হতে চাই : প্রিয়াঙ্কা

 বিনোদন ডেস্ক :

বিরুষ্কা জ্বরে তাহলে শুধু ফ্যানেরাই কাঁপছেন না, উত্তাপের ছোঁয়া লেগেছে প্রিয়াঙ্কা চোপড়ার মনেও। না হলে বিয়ে নিয়ে হঠাৎ মুখ খুলবেন কেন? পোশাকে খোলামেলা হলেও ব্যক্তিগত জীবন নিয়ে তো যথেষ্ট রাখ ঢাকই ছিল প্রিয়াঙ্কার।

শাহরুখ থেকে শাহিদকে নিয়ে খোঁটা দিয়ে মন্তব্য করা হলেও চুপ থেকেছেন। সেই প্রিয়াঙ্কাই কিনা সম্প্রতি মুম্বাইয়ের এক ইভেন্টে গিয়ে বলে ফেললেন, বিয়ে করার খুব শখ তার। ফলে তার প্রথম লক্ষ্য, আদর্শ স্বামী বাছাই। এবং তার পরে অবশ্যই স্বামীর সঙ্গে দায়িত্ব নিয়ে পুরো ক্রিকেট টিম বানিয়ে ফেলা।অর্থাৎ ১১ বাচ্চার মা হওয়া। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই স্বপ্ন দেখছেন ‘কোয়ান্টিকো’র অভিনেত্রী।

হবে নাই বা কেন? ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী-ই তো দিব্যি লম্বা প্রেম পর্বের পর বিয়ে করে ঘর বাঁধছেন। আচ্ছা, বলিউডের কথা না হয় ছেড়েই দিলাম, হলিউডে প্রিয়াঙ্কার সই মেঘান মার্কল কয়েক মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন যুবরাজ হ্যারির সঙ্গে। এবার কি একাকিত্ব গ্রাস করছে প্রিয়াঙ্কাকে?

হাতের ট্যাট্যুতে যতই জ্বলজ্বল করুক, ‘ড্যাডিজ লিটল গার্ল’, মেঘে মেঘে বেলা তো কম হল না মেয়ের। ৩৫টা বসন্ত পার করে এবার থিতু হতে চাইছেন সুন্দরী, এতে আর দোষের কী!

সাধের পাত্রটিকে পেয়েছেন কি না, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট কিছু বলেননি প্রিয়াঙ্কা। শুধু জানিয়েছেন তার মায়ের ইচ্ছে হবু জামাই যেন মেয়ের কাজের কদর করে। তা পাত্রটি পূবের, না পশ্চিমের? জানা যায়নি এখনও। তবে, ঘরের মেয়ে তো আজকাল বেশিটাই ‘ঘর’র বাইরে থাকেন।

আগামী মে মাসে মার্কল আর হ্যারির বিয়েতেও আমন্ত্রিতের তালিকায় তার থাকার সম্ভাবনা প্রবল। যুবরাজের বন্ধু-টন্ধুকে জুটিয়ে নিলে ‘গেল-গেল’ করবেন না যেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930