শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কুমিল্লা বোর্ডে জেএসসি পরীক্ষায় সব সূচকেই বিপর্যয়

আকাশবার্তা ডেস্ক : 
কুমিল্লা শিক্ষা বোর্ডে গত পাঁচ বছরের মধ্যে জেএসসি পরীক্ষায় এবার সব সূচকেই ফল বিপর্যয় ঘটেছে। এবার এ বোর্ডে পাসের হার ৬২.৮৩ শতাংশ। গত বছর ছিল ৮৯.৬৮ শতাংশ।এ বছর ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন। পাসের হার, জিপিএ-৫ কমেছে, কমেছে শতভাগ পাশ প্রতিষ্ঠান, গত পাঁচ বছরের মধ্যে এবারই শতভাগ ফেল করেছে একটি প্রতিষ্ঠান।

ফলাফল ঘোষণা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুর হোসেন জানান, এ বছর ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য পাসের হার একটি প্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়, নয়জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

তিনি আরও জানান, ইংরেজি ও গণিতে বেশি পরীক্ষার্থী ফেল করায় এ বছর পাসের হার কমেছে। এ বছর ইংরেজিতে ফেল করেছে ৭৬ হাজার ৬৮১ জন এবং গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১