সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই সম্মেলনের আয়োজন করে।

ক্ষমতা ও প্রতিনিধিত্বশীল, সাংবিধানিক বৈষম্য বিলোপকরণ, সমঅধিকার ও সমমর্যাদা, স্বার্থবান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসন, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক, ধর্মান্ধতা, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াসহ জাতীয় ঐক্যমতের সাত দফা দাবিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ৫ শতাধিক নারী-পুরুষ এ সম্মেলনে উপস্থিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্রী রানা দাশগুপ্ত।

জেলা শাখার সভাপতি রতন লাল ভৌমিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এমএ তাহের, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীমতি প্রিয়া সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট জহর লাল ভৌমিক, শৈবাল কান্তি সাহা, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শংকর মজুমদার, জেলা আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি প্রিয় লাল নাথ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা, সংগঠনের নেতা শিপন মজুমদার ও মিলন মন্ডল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031