শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লাক্স সুন্দরী প্রতিযোগিতার বিচারক তাহসান, মৌ ও শুভ

বিনোদন ডেস্ক :

চার বছর পর শুরু হচ্ছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুন্দরী প্রতিযোগিতা ২০১৮। এবারের পর্বে বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার রাজিধানীর একটি পাঁচতারা হোটেলে জাকমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে লাক্স সুন্দরী প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে বিচারক হিসেবে এই তিন বিচারকদের নাম জানানো হয়।

এ সময় মঞ্চে এসে তাহসান বলেন, এর আগে একবার ২০১৪ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র বিচারক। তাই দায়িত্বটাও অনেক বেশি।

তিনি বলেন, আমি বিচারকের আসনে বসে দুটি বিষয় খেয়াল রাখবো। প্রথমত, সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা করা। দ্বিতীয়ত, অনুষ্ঠানটি যেন নতুনত্ব ও ভিন্নমাত্রা পায় সেদিকে খেয়াল রাখবো। আশা করি ভালোভাবেই পালন করতে পারবো এ দায়িত্ব।

ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না সাদিয়া ইসলাম মৌ। তবে চিত্রনায়ক আরিফিন শুভ উপস্থিত ছিলেন। তিনি জানান, এত বড় আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে। তবে আমি ভীষণ নার্ভাস। বিচারকের দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ। প্রকৃত সুন্দরী বাছাই প্রক্রিয়ায় আমি মনোযোগী থাকব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি আনুষ্ঠানিকভাবে এবারের আসরের যাত্রা ঘোষণা করেন ও প্রতিযোগীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিতি ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার, ইউনিলিভারের স্কিন ক্লিনজিংয়ের হেড নাদিয়া তাবাসসুম ছাড়াও বিগত আসরের কয়েকজন লাক্স তারকা।

এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে এবারের লাক্স সুন্দরী প্রতিযোগিতার প্রক্রিয়াও হবে ডিজিটালভাবে।

বলা হয়, লাক্সবাংলাদেশ (LuxBangladesh) এর ফেসবুকে পেজ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com এ গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করা যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর এই সংবাদ সম্মেলনের পরেই শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১