সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচনে ১৪ পদে ৩১ জনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ‘চন্দ্রগঞ্জ বাজার কমিটির’ আসন্ন নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ২ জন এবং ৫টি সদস্য পদে ১৩ জনসহ সর্বমোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। স্থানীয় গণমিলনায়তনে নির্বাচন কমিশনের প্রধান শান্তিরঞ্জন পাল, নির্বাহী প্রধান কাজী মোস্তফা কাজল ও সদস্য জাহাঙ্গীর আলম প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হাজী ওবায়দুল হক পাটোয়ারী ও জয়নাল আবেদীন, সহ-সভাপতি পদে আলী করিম মেম্বার, বেলাল হোসেন ও মো. মারুফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মাওঃ মো. আব্দুল কুদ্দুছ ও জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে গৌতম মজুমদার, কোষাধ্যক্ষ পদে মো. সাহাবুদ্দিন ও মহিউদ্দিন মিন্টু, দপ্তর সম্পাদক পদে সালাহ্ উদ্দিন জুয়েল ও মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে বাবুল হোসেন, এনামুল হক রতন ও গাজী গোলাম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আব্দুর রহমান, প্রচার সম্পাদক পদে নাছির খাঁন জিল্লাল ও গোলাম মাওলা মানিক এবং সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া সদস্য পদে প্রার্থীরা হলেন, মো. মনির হোসেন, মো. আলাউদ্দিন, দিপু ইসলাম, মো. রাজু, জাহাঙ্গীর আলম, জামিল খান, মো. ফয়সাল, খোরশেদ আলম, মো. জসিম উদ্দিন, ছালেহ উদ্দিন, লোকমান হোসেন, জামাল পাশা ও কামাল ইসলাম রিপন।

তবে সহ-সাধারণ সম্পাদক পদে গৌতম মজুমদার এবং তথ্য ও গবেষণা পদে আব্দুর রহমান একক প্রার্থী হওয়ায় এই পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় তারা দুজন নির্বাচিত হওয়ার পথে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আগামী ২৭ জানুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930