সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ব্যক্তিগত সফরে আজ ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

আকাশবার্তা ডেস্ক :
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চারদিনের ব্যক্তিগত এক সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন। প্রণব মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইনসটি রোববার বিকাল ৪টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা জানিয়েছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।সফরকালে প্রণব মুখার্জি ঢাকায় এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

ভারতের সাবেক এই রাষ্ট্রপতি আগামী মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাঁকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে।

প্রণব মুখার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলেও আশা করা হচ্ছে।

ঢাকায় অবস্থানকালে প্রণব মুখার্জি অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন। তিনি তাঁর চারদিনের ব্যক্তিগত সফর শেষে ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি গত বছরের জুলাই মাসে অবসরে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০