শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সেরা নায়ক শাকিব, নায়িকা অপু

বিনোদন ডেস্ক :
ব্যক্তি জীবনে চিত্রনায়ক শাকিব খান যখন অপু বিশ্বাসের সঙ্গে পাষাণের মতো আচরণ করছেন, তখন দর্শকরা ভালোবাসা নিয়ে নায়িকার পাশে রয়েছেন। ফলে তাদের রায়েই এবার সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু। ‘রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠানে দর্শক জরিপে সেরা নায়ক নির্বাচিত হয়েছেন শাকিব খান।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে মুভি টাইমের নতুন পর্বে এই ঘোষণা দেওয়া হয়েছে। শ্রোতাদের প্রদত্ত ভোটের মাধ্যমে এই জরিপ করা হয়। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে শ্রোতাদের মতামতের ভিত্তিতেই ঘোষণা করা হয় সেরা নায়ক ও নায়িকার নাম। এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দশজন নায়িকাকে নিয়ে জরিপ করেছি। সেরা দশ থেকে সেরা তিন নায়িকা নির্বাচন করেছেন শ্রোতা-দর্শকেরা।
তারা হলেন- অপু বিশ্বাস, বুবলী ও মাহিয়া মাহি। তাদের মধ্য থেকেই দর্শকের ভোটে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। সূত্র জানায়, ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ এ দেশের রেডিওর ইতিহাসে চলচ্চিত্র নিয়ে প্রথম কোনো পূর্ণাঙ্গ অনুষ্ঠান। এটি পরিচালনা ও সঞ্চালনা করছেন সাংবাদিক সৈকত সালাহউদ্দিন। প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত রেডিও টুডে’তে সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। পাশাপাশি ফেসবুক লাইভের মাধ্যমেও অনুষ্ঠানটি দেখা যায়। এর প্রযোজনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং সিনিয়র আরজে টুটুল জহিরুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১