শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নারী পুলিশ সদস্যের জন্য ‘বিউটি পার্লার’

লাইফস্টাইল ডেস্ক :

দেশের জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ফারজানা সাকিল’স এর তত্ত্বাবধানে রাজারবাগ পুলিশ লাইন্সে যাত্রা শুরু করলো বিউটি পার্লার ‘মেট্রো বিউটি লাউঞ্জ’।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের ১ নম্বর নারী পুলিশ ব্যারাকে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এখান থেকে পুলিশ পরিবারের সদস্যরা স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের সাজ-সজ্জা করাতে পারবেন। পুলিশ পরিবার ব্যতীত বাহিরের কেউ এই লাউঞ্জের সেবা নিতে চাইলে তিনিও এই সেবা নিতে পারবেন। মেকআপ ব্র্যান্ড ফারজানা সাকিল’স এর দক্ষ বিউটিশিয়ান দিয়ে রূপ-সজ্জা করানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন সংযোজন মেট্রো বিউটি লাইঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনারের সহধর্মিণী ও ‘পুনাক’ এর কার্যকরী কমিটির সদস্য মিসেস আফরোজা জামানসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আমার সন্তানতুল্য নারী পুলিশদের জন্য মেট্রো বিউটি লাউঞ্জ করতে পেরে খুব ভালো লাগছে।

এখান থেকে পুলিশ পরিবারের সদস্যরা বাহিরের মূল্য থেকে ৫০ শতাংশ কম মূল্যে ভালো সেবা পাবে। মেকআপ ব্র্যান্ড ফারজানা সাকিল’স আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ফোর্সের কল্যাণের জন্য। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। মেট্রো বিউটি লাউঞ্জ আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যা আজ বাস্তবে রূপ নিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১