সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চাকুরী জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও ২য়দিনের মতো রোববার অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

সকাল ৯টায় জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় তারা সরকারের পক্ষ থেকে চাকুরী জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত ও আদালতে রীটের রায় বাস্তবায়ন করতে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের চত্বরে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম ও তুহিন আক্তার।

বক্তারা বলেন, ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকে দেশের ১৪ হাজার সিএইচসিপি নিয়োগ পান। সরকার ২০১৩ সালে সিএইসিপিদের চাকুরী জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলেও তা বাস্তবায়ন না করায় ২০১৫ সালে তারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করে। পরে হাইকোর্ট তাদের চাকরি স্থায়ীকরণের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বললেও এখনো বাস্তবায়ন হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031