সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আমাকে চেনে না পৃথিবীতে এমন কোন লোক নেই : হিরো আলম

 বিনোদন ডেস্ক :

গত বছরের প্রথম দিকে হঠাৎ করেই তুমুল আলোচনার শীর্ষে উঠে আসেন বগুড়ার হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও দৃষ্টি কাড়েন তিনি।

এরপর বড় পর্দায়ও নাম লেখান এই ‘কমেডি হিরো’। আজ রেডিও ক্যাপিটাল এফএম-এর ক্যাপিটাল ব্রেকফাস্ট নামের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, হিরো আলমকে চেনে না ওয়ার্ল্ডে এমন কোন লোক নাই।

এসময় তিনি বলেন, নেগেটিভ থেকেই পজেটিভ হয়। এই যেমন এখন মানুষ আমাকে পজেটিভলি দেখছে। অনুষ্ঠানে হিরো আলম কয়েকটি গানের কলি পরিবেশন করেন।

এছাড়া তিনি জানান, খুব শিগগিরই ‘হিরো আলম ১’ ও ‘হিরো আলম ২’ নামে তার দুটি মিউজিক ভিডিও আসছে। এসব মিউজিক ভিডিওতে তার সাথে ৮ জন নায়িকা কাজ করবেন বলে তিনি জানান।

অনুষ্ঠানের শেষ দিকে সবাইকে বাংলাদেশি নাটক, গান ও সিনেমা দেখার অনুরোধ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930