সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা আর চলবেনা : লক্ষ্মীপুরে বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার মন্ত্রীত্বের মেয়াদও ৯ মাস। এ অল্প সময়ে সবার সহযোগিতায় জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমার বিশ্বাস সবাই পাশে থাকবেন।


নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা আর চলবেনা। খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে একবছর পর হঠাৎ আন্দোলন শুরু করেন। ওই সময় অগ্নি সন্ত্রাস এবং পেট্রোল বোমা মেরে ৩শ’ থেকে ৪শ’ লোক হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতি আর হবেনা। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ^াস করেনা। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা কাজ করেন। আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত নবনিযুক্ত মন্ত্রীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি মন্ত্রী হয়েছি এটা আমার কোন ক্রেডিট নয়। প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীকে ভালোবাসেন। তাই মন্ত্রী উপহার দিয়েছেন। যতদিন বেঁচে থাকবো লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তাকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিমানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার মন্ত্রীত্বের মেয়াদও ৯ মাস। এ অল্প সময়ে সবার সহযোগিতায় জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমার বিশ্বাস সবাই পাশে থাকবেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রী শাহজাহান কামালের সহধর্মিনী ফেরদৌসী কামাল, আওয়ামীলীগ নেতা ও সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আর মাসুদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, মাহবুবুল হক মাহবুব, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০