সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেশে বাজারে আরও বাড়ল সোনার দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশে বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দর বৃদ্ধির কথা জানানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ২৫৪ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৯ হাজার ৯২২ টাকা ও ১৮ ক্যারেট সোনা ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৪১০ টাকায়।

শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ১০ ডিসেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ায় বাজুস। এতে করে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়।

দেশে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ২৬ হাজার ৫৩৬ টাকায়। সোনার দর পুনর্নির্ধারণ করায় ২২, ২১ ও ১৮ ক্যারেটে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা করে এবং সনাতন পদ্ধতির ভরিতে ৮৭৪ টাকা দাম বাড়বে।

এদিকে সোনার দর বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দর। ফলে প্রতি ভরি রূপা যথারীতি ১ হাজার ৫০ টাকায় বিক্রি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930