সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

তিন কন্যার অভিনয় ভুবন

বিনোদন ডেস্ক :

দেশের মিডিয়ায় দেখা যায়, অভিনেত্রীদের অভিনয়ে ম্যাচিউরিটি আসার সময় হলেই তাদের কাজে নেওয়া কমিয়ে দেন নির্মাতারা। এতে করে ভালো অভিনয় দর্শন থেকে বঞ্চিত হন দর্শকরা। তবে বুদ্ধিমান নির্মাতারা তাদের নাটকে সিনিয়র শিল্পীদের প্রাধান্য দিয়ে থাকেন। নির্মাতা আকরাম খান তাদেরই একজন। তার নির্মিত ‘হাউজ ওয়াইভস’ শিরোনামের একটি নাটকে দুই বছর ধরে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি ও দীপা খন্দকার। তাদের সঙ্গে রয়েছেন তরুণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই তিন তারকার অভিনয় দর্শকরা বেশ গ্রহণ করেছেন। মূলত দর্শকপ্রিয়তার কারণেই ধারাবাহিকটি এতদিন ধরে প্রচার হচ্ছে।

গতকাল পর্যন্ত এই শিল্পীরা নাটকটির শুটিং করেছেন। এর শুরু থেকেই অভিনয় করছেন তানভীন সুইটি এবং দীপা খন্দকার। তাদের অভিনীত চরিত্রের নাম লাবণ্য এবং রেশমা। তারা ক্লাব মেম্বার। লাবণ্য’র বোনের মেয়ে তানিশার চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। সুইটি এবং দীপা গত দু’বছর ধরে অভিনয় করলেও একবছর আগে নাটকটিতে যুক্ত হয়েছেন তানিয়া বৃষ্টি। সুইটি বলেন, ‘সবকিছু মিলিয়ে নাটকটিতে কাজ করে বেশ ভালো লাগছে। তাই কাজটি করছি। আমি বর্তমানে এই একটিমাত্র ধারাবাহিকেই কাজ করছি।’ দীপা খন্দকার বলেন, ‘সুইটি আপার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। একই ধারাবাহিকে একসঙ্গে কাজ করাটাও অনেক ভালোলাগার। এই ধারাবাহিকের পুরো ইউনিটই খুব ভালো। গল্পটাও বেশ গোছানো। তানিয়া বৃষ্টি বলেন, ‘সুইটি আপু এবং দীপা আপু দুজনই আমাকে খুব স্নেহ করেন। তাদের কাছ থেকে বিভিন্ন সময় অভিনয়ের অনেক কিছু শিখে থাকি।

তারাও আমাকে যথেষ্ট আন্তরিকতা নিয়েই সহযোগিতা করেন। আমি মনে করি, সিনিয়রদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। কারণ তারা অভিজ্ঞ।’ পরিচালক আকরাম খান জানান, প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার হয়। এদিকে তানভীন সুইটি সাত বছর পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তার অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে- আবু সাইয়ীদ পরিচালিত ‘বাঁশি’। অন্যদিকে আল হাজেন পরিচালিত ‘লড়াই’ ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন দীপা খন্দকার। আর তানিয়া বৃষ্টি সম্প্রতি আপন রানার নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘রেড অ্যালার্ট ফ্যামিলি’তে অভিনয় করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031