সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মেয়ে সেজে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিল যুবক!

এক্সক্লুসিভ ডেস্ক :

টানা টানা চোখ। ভরাট ঠোঁট। তীক্ষ্ণ নাক। ততোধিক গভীর চোখ। এরিনা আলিয়েভার এমন ছবি দেখেই মুগ্ধ হয়েছিলেন নেটদুনিয়ার বাসিন্দারা। ফল, ৪০০০ জনকে হারিয়ে সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন।

কিন্তু শেষরক্ষা হল না। হাটে হাড়িটি ভেঙেই গেল। যখন জানা গেল এরিনা আদতে ইল্লায় দায়গিলেভ। সুন্দরী যুবতী নন বরং সুঠাম চেহারার ২২ বছরের এক যুবক। ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে কাজাখস্তানে। অনেকেই হতবাক ইল্লায়ের এই ভোলবদল দেখে।

১৬ বছর বয়স থেকে ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত ইল্লায়। এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন তিনি। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এ নমুনা কম নেই। সেই নতুন কিছু করার তাগিদেই মেকআপের সাহায্যে মেয়ে হয়ে ওঠেন কাজাখস্তানের যুবক। এরিনা আলিয়েভার নামে সোশ্যাল মিডিয়া প্রোফাইলও খুলে ফেলেন। নাম লেখান মিস ভারচুয়াল কাজাখস্তান প্রতিযোগিতায়। অনলাইন এই প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছে যান ২০০০টি ভোট পেয়ে।

কিন্তু ফাইনালের দুই দিন আগে ধরা পড়ে যান ইল্লায়। অবশ্য তাতে কোনও আক্ষেপ নেই যুবকের। সামাজিক ব্যবহারের এই পরীক্ষা সফল হয়েছে বলেই মনে করেন তিনি। আর এভাবেই নিজের অদ্ভুত এক্সপেরিমেন্টগুলো চালিয়ে যেতে চান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031