সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নিখোঁজ সামছু উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন আমানীলক্ষ্মীপুর গ্রামের গোলাম মাওলার পুত্র নিখোঁজ হাফেজ মাওলানা সামছু উদ্দিনের (৫৩) এখনো সন্ধান পাওয়া যায়নি। তিনি পার্শ্ববর্তী চাটখিল উপজেলার দেলিয়াই বাজার কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় বিএনপি সমর্থক।

সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে একটি মামলায় আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ সামছু উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম মায়া (৩৮) লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নং-৬৮, তারিখ : ১৫/২/২০১৮ইং।

নিখোঁজ সামছু উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম মায়া জানান, সামছু উদ্দিন স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। গত বুধবার আদালতে হাজিরা দিয়ে আর বাড়ি ফিরে আসেন নি। তিনি তার স্বামীকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031