সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ইছমাইল হোসেন মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল হোসেন মোল্লা পৌরসভার ১২নং ওয়ার্ডের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, শহরের উপশম হাসপাতালে কর্মরত ছিলেন ইছমাইল হোসেন মোল্লা। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। শহরের দক্ষিণ তেমুহনীর সড়ক ও জনপথ এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে ভ্যানের ধাক্কায় লেগে গুরুতর আহত হন ইছমাইল হোসেন মোল্লা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031