সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় তানিম হোসেন দিহান (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯মার্চ) বিকেলে হাজিরহাট বাজারে পূর্বপাশে রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনায় ঘটে। দিহান হাজিরহাট মিল্লাত একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ছিলো। সে স্থানীয় সংবাদকর্মী ও নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কমলনগর উপজেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন বিপ্লবের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেল আরোহী দিহানকে দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এদিকে ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।

এ ঘটনার পর দিহানের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।শনিবার সকাল ৮টায় জানাজা শেষে দিহানের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক পুত্রের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই’ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031