সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

“স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো বিচরণ করছে” : লক্ষ্মীপুরে বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, “খালেদার মদদে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো বিচরণ করছে। খালেদা জিয়া এখনো বলছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হননি, দুই লাখ মা বোনের সম্মানহানি হয়নি। দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিব্রত করছেন বিএনপি নেত্রী।”

শনিবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী মুক্তিযোদ্ধা স্বাধীনতা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, “দেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার খাওয়াচ্ছেন। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে সফল প্রধানমন্ত্রী হিসেবে ২য়স্থান অর্জন করেছেন।”

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিমান ও পর্যটনমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০