সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মুক্তিযুদ্ধ নিয়ে এত কম ছবি কেন বাংলাদেশে?

 বিনোদন ডেস্ক :


গত ৪৭ বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ৫০ এর কিছু বেশি।১৯৭১এ স্বাধীনতার পর বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক ছবি তৈরি হয় – যা বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়েছিল। কিন্তু সেই ধারা খুব বেশি দিন স্থায়ী হয় নি।এখন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র মানেই ধরা হয় যে এগুলো বাণিজ্যিক ধারার বাইরে একরকম বিকল্প ধারার সিনেমা। কিন্তু বাণিজ্যিক নির্মাতারা এখন মুক্তিযুদ্ধকে নিয়ে খুব কমই চলচ্চিত্র তৈরি করেন। এর কারণ কি?

বাংলাদেশে বিভিন্ন সরকারের সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির বিতর্ক আর মুক্তিযুদ্ধের নানা ইস্যুতে মত-বিভেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তৈরির একটি বাধা বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে যাওয়ার একটি আশংকায় থাকেন নির্মাতারা।

চলচ্চিত্র নির্মাতার শাহ আলম কিরণ বলছেন, “আমাদের এখানে রাজনীতিকরন খুব বেশি। যে যখন ক্ষমতায় থাকে সে তাদের নিজেদের সম্পৃক্ততাকে উঁচু করে ধরে। যেমন ধরুন আমাদের দেশে একটা ওপেন বিতর্ক হচ্ছে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। এসব মত বিভেদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির বিতর্কে পরিচালকরা জড়াতে চান না”তিনি বলছেন, “যে বিএনপি করছে সে একভাবে মুক্তিযুদ্ধের সিনেমা বানায় আর যে আওয়ামী লীগ করে তার আদর্শ অনুযায়ী বানায়”

এমন অভিযোগও রয়েছে যে মতে তফাত হলে অনেক সময় সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের প্রধান শফিউল আলম ভুঁইয়া বলছেন, অনেকটা সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে।

“৪৭ বছরে মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমরা ক্ষমতায় থাকতে দেখেছি। তারা যখন ক্ষমতায় ছিল সেসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণকে অবহেলা করা হয়েছে। সেন্সের বোর্ড ছাড় দেয়ার ক্ষেত্রে গড়িমসি করেছে।”

তবে একই সাথে মি ভুঁইয়া মনে করেন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতাদের ভেতর এমন ছবি তৈরির মেধা ও যোগ্যতা নেই।”মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি ছবি একই রকম হয়। নানান ভাবে গল্প বলার জন্য যে মেধা দরকার, গবেষণা দরকার, ফুটেজ ব্যবহারের দক্ষতা – আমাদের মেইনস্ট্রিম নির্মাতাদের তা নাই”।

১৯৭২ সালে তৈরি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ওরা এগারোজন। তার একটি দৃশ্যে ব্যবহৃত হয়েছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার আসল একটি ফুটেজ। কিন্তু সেই ফুটেজটিই ঘুরে ফিরে এখনো ব্যবহার করা হয়।
বাণিজ্যিক নির্মাতারা কেন এমন ছবিতে অর্থ খরচ করেন না এমন প্রশ্নের জবাবে পরিচালক শোহানুর রহমান শোহান বলছেন, বিনিয়োগ ফেরত না আসার আশংকায় বাণিজ্যিক নির্মাতারা মুক্তিযুদ্ধকে নিয়ে কাজ করেন না।
“যে টাকায় এখানে সিনেমা হয় তা দিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা হয়না। অনেক বেশী টাকার দরকার হয়। যারা সিনেমা বানান তারা ব্যবসার জন্য তা করেন। যদি টাকা লগ্নি করে টাকা ফেরত না আসে তাহলে সে টাকা কেন খরচ করবে। কোন ছবিতেই টাকা ফেরত আসছে না”।

বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ঘিরে সব মিলিয়ে ৫০ এর কিছু বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। এর বাইরে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ কোনো গেরিলা অভিযান, সে সময়কার নানা রাজনৈতিক ঘটনা, এর আগে ও পরের রাজনীতির পটভূমি তার কোনটাই মুক্তিযুদ্ধ ভিত্তিক এসব চলচ্চিত্রে সেভাবে দেখা যায়না যেমনটা দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিয়ে তৈরি পশ্চিমা অনেক ছবিতে।

শাহ আলম কিরণ বলছেন মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে দরকারি সেই সময় ব্যবহৃত অনেক সামগ্রীর অভাবে এমন ছবি তৈরি করা সম্ভব হচ্ছে না। “ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধের ছবিতে তখনকার আর্মিদের যে পোশাক ব্যবহার করা হয়েছে তা ভুল। সেই পোশাকতো এখন আর নেই। যে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলো সেগুলোও আর পাওয়া যাচ্ছে না। তাদের ব্যবহৃত গাড়িও নেই। সেসময় ব্যবহৃত এরকম আরো কিছুর অভাবেও মুক্তিযুদ্ধভিত্তিক ছবি বানানো কঠিন”

সূত্র : বিবিসি বাংলা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930