সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভালোবাসার টানে ফিলিপাইনের তরুণী কুড়িগ্রামে

আকাশবার্তা ডেস্ক :


আমার স্বপ্নে দেখা রাজকুমার থাকে সাত সমুদ্র তের নদীর পাড়ে’। হ্যাঁ কেউ যদি প্রেমে পড়ে তাহলে জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঠিকই সাত সমুদ্র পাড়ি দিতে পারে। তারই জলন্ত প্রমাণ ফিলিপাইনের তোফাইয়া ইয়াসমিন নামের এক তরুণী।প্রেমের টানে সুদূর সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামে ছুটে এসেছেন তোফাইয়া ইয়াসমিন। গত ২৪ মার্চ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা প্রেমিক রুবেল আহমেদের বাড়িতে আসেন। বুধবার (২৮ মার্চ) ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে রুবেল আহমেদের বাড়িতে গিয়ে ওই তরুণীকে দেখা গেছে।

রুবেল আহমেদ জানান, সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মসূত্রে তার সঙ্গে ফিলিপাইনের নাগরিক তোফাইয়া ইয়াসমিনের পরিচয়। সেই পরিচয় থেকেই তাদের পরিণয়। বিগত চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি রুবেল আহমেদ ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ প্রায় চার মাস থেকে তাদের মধ্যে দেখা সাক্ষাত না থাকায় প্রেমের টানে তোফাইয়া ইয়াসমিন বাংলাদেশে রুবেল আহমেদের কাছে চলে আসেন।

রুবেল আহমেদ বলেন, ‘তোফাইয়া আমার বাসায় আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেয়। আমরা ২৫ মার্চ কুড়িগ্রাম আদালতে এফিডেভিট করার মাধ্যমে বিয়ে করি। বর্তমানে আমরা স্বামী-স্ত্রী এবং বাকি জীবন এক সঙ্গে কাটাতে চাই।’

রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি কৃষক মানুষ। ছেলের ভালোই আমার ভালো। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে সেজন্য তাদের সুখের কথা চিন্তা করে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে দিয়েছি।’

রুবেলের চাচা ও প্রাক্তন ইউপি সদস্য আব্দুল খালেক জানান, ২৫ মার্চ রুবেল ও তোফাইয়ার বিয়ের পর বাড়িতে বৌ-ভাতের আয়োজনও করা হয়েছে। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবার সিঙ্গাপুরে তাদের কর্মস্থলে ফিরে যাবেন বলে জানান তিনি।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031