সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২তম সিটি করপোরেশন হলো ময়মনসিংহ

আকাশবার্তা ডেস্ক :


দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে অনুমোদন পেলো ময়মনসিংহ পৌরসভা। বাড়ানো হয়েছে নতুন সিটি করপোরেশনের পরিধি।নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।আজ (সোমবার) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ কথা জানান।সচিব বলেন, ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে।তিনি বলেন, জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০