বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
বাংলা বর্ষবরণ,স্বরাষ্ট্রমন্ত্রী,rtvonline,

বর্ষবরণ উৎসবে কোনো ঝুঁকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


বাংলা বর্ষবরণ উৎসব নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।বর্ষবরণ উৎসবে কোনো ঝুঁকি নেই। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা কাজ করছে।পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। কোনো অঘটন যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আসাদুজ্জামান খাঁন বলেন, শুধু ঢাকা নয়  বর্ষবরণকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের মানুষ যেন নির্বিঘ্ন বর্ষবরণ উদযাপন করতে তার সব ব্যবস্থা করা হয়েছে।১৪ তারিখ পবিত্র শব-ই-মেরাজ। তাই উন্মুক্ত সব জায়াগার অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র শব-ই-মেরাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৫টার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করে সন্ধ্যার পর যার যার বাসায় নিজের ইচ্ছে মতো বৈশাখ কিংবা শব-ই-মেরাজ পালন করতে পারবেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। তাই অনেক বিদেশিও অংশ নিতে পারেন। ওই শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১