মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৩০ পারা কুরআন হাতে লিখলেন ১৪০ দিনে!

আন্তর্জাতিক ডেস্ক :


মিশরের ৫৫ বছরের এক শিক্ষক ৩০ পারা কুরআন মাত্র ১৪০ দিনে হাতে লিখেছেন। ডাকহলিয়া প্রদেশের শহিদ মুস্তাফা ভ্যাটিডি প্রাইমারি স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক হামদি বাহরাভি ৪ মাস ২০ দিনে এই কাজটি করেছেন। খবর বার্তা সংস্থা ইকনা।

আরবি ক্যালিগ্রাফির এ শিক্ষক জানান, পবিত্র কুরআনুল কারিম হাতে লেখা শুরু করার আগে তার নিকটাত্মীয়রা তাকে এ কাজে হাত দিতে বারণ করেছিলেন। তিনি সবার বাধা অতিক্রম করে তার ক্যালিগ্রাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ কাজে সফলতা লাভ করেন। তিনি এ কাজের জন্য তার এলাকায় অনেক খ্যাতি লাভ করেছেন।

পবিত্র কুরআনের হাতে লেখা পাণ্ডুলিপিটি ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্য; যা ৪১৫ পৃষ্ঠায় সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটি তৈরির কাজে তার খরচ হয়েছে ১২৫ পাউন্ড।

তার লিখিত কোরআনের পাণ্ডুলিপিটি ইতোমধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে নির্ভুল ঘোষণা করেছে।
ক্যালিগ্রাফার হামিদ বাহরাভি বলেন, বর্তমানে আমি পবিত্র কুরআনের একটি বড় পাণ্ডুলিপি লেখা শুরু করেছি। যা গত ৭ মাসে প্রায় ১২ পারা লেখা সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটির লেখায় এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে ২৭০০ মিশরীয় পাউন্ড।

নতুন এই পাণ্ডুলিপিটির কাজ শেষ হলে তিনি তা পর্যবেক্ষণের জন্য মিশরের জামে আল-আজহারে নিয়ে যাবেন। পর্যবেক্ষণ শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১