শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঋতুর অনুরোধে আলমগীর

বিনোদন ডেস্ক :


এবার ঋতুপর্ণার অনুরোধে কলকাতার একটি ছবিতে অভিনয় করছেন অভিনেতা ও পরিচালক আলমগীর। উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে শুটিংয়ে ব্যস্ত প্রহর কাটাচ্ছে তিনি। আলমগীর অভিনীত এ ছবির নাম ‘আমার লবঙ্গতা’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। আলমগীর বলেন, ‘ঋতু আমাকে ফোন করে বললো তোমাকে এই ছবিতে অভিনয় করতেই হবে। আমি জবাবে তাকে বললাম, এখন তো আমি ছবি করি না। ছবি করে এখন আর আগের মতো আনন্দ পাই না। ঋতু হচ্ছে আমার ঘরের মেয়ের মতো, সে যেহেতু রিকোয়েস্ট করেছে ফলে কিছুই আর জিজ্ঞেস না করে ছবি করতে কলকাতায় চলে এলাম।’

সূত্র জানায়, এই ছবিতে কাজের আগে আলমগীর জানতেন না কে এই ছবির ডিরেক্টর, প্রযোজক কে, কারা অভিনয় করছে। ‘আমার লবঙ্গতা’ ছবিটি পরিচালনা করছেন বাপ্পা বন্দোপাধ্যায়। এতে আলমগীর ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্থসারথি দেব, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং পূজা দত্ত। সংগীত পরিচালনা করছেন বাপি লাহিড়ী। গান গেয়েছেন বাপি লাহিড়ী, শান, অলকা ইয়াগনিক, সাধনা সরগম এবং অন্বেষা। উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০