সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ফাইল ফটো

সাংবাদিকদের মহার্ঘ্য ভাতার প্রজ্ঞাপন এপ্রিলের মধ্যেই : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের বেতন বাড়াতে ওয়েজ বোর্ড গঠনের পর মহার্ঘ্য ভাতা ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। “মহার্ঘ্য ভাতার প্রজ্ঞাপন জারির জন্য তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে সব ধরনের প্রক্রিয়া শেষ করেছে। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এপ্রিলের মধ্যেই সেটি জারি করা সম্ভব হবে।”শনিবার (২১এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদকর্মীদের বেতন বাড়াতে গত ২৯ জানুয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে নবম ওয়েজ বোর্ড গঠন করা হলেও আগের মতো মহার্ঘ্য ভাতা এখনও ঘোষণা করা হয়নি। সংবাদকর্মীদের বিভিন্ন সংগঠন মহার্ঘ্য ভাতার দাবি জানিয়ে আসছিল। ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রীর সমালোচনাও করে আসছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতারা।

ইনু বলেন, “ওয়েজ বোর্ড নিষ্পত্তি করবেন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। যখন তারা নিষ্পত্তি করবে তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। মনে রাখতে হবে, ওয়েজ বোর্ড তৈরির ব্যাপারে গঠন পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা। এর বাইরে ভূমিকা নেই।”

ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তিন হাজার পত্র-পত্রিকার মধ্যে প্রায় ৯০/৯১টি অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে। “তাহলে বাকিরা কেন করল না? আমরা তো সাংবাদিকদের নিয়ে গঠিত তদারকি সেলের কাছে দায়িত্ব দিয়েছি। যারা করল না, সেখানে কেন ঘটনা ঘটছে, সেটা নিষ্পত্তি করতে সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।”

ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের বেতন কাঠামো নির্ধারণেও বোর্ডের চেয়ারম্যান হাত দেবেন বলে জানান তিনি। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের কণ্ঠরোধের মতো কোনো ধারা বা উপধারা থাকবে না বলে আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১