শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আসছে নতুন ‘মোস্তাফিজ’

ক্রীড়া ডেস্ক :


প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগ, পরে বাংলাদেশ ক্রিকেট লিগ। পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন কিশোর শরিফুল ইসলাম। নিজের প্রতিভাকে আরো বিকশিত করতে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম ও ফিটনেসে মনোযোগী হওয়ার প্রত্যয় শরিফুলের কণ্ঠে। মোস্তাফিজের মত পারফরম্যান্স দিয়ে আলাদা করে মনোযোগ আকর্ষণ করতে চান এই ১৬ বছর বয়সী পেসার। হালকা পাতলা গড়ন। উচ্চতা ৬ ফুট তিন ইঞ্চি। বয়সটা সতেরো পার হয়নি। কৈশোরের সারল্য চোখে মুখে। কিন্তু ফাস্ট বোলিংয়ের মত কঠিন কাজটা সামাল দিচ্ছেন ভালোভাবে। পঞ্চগড়ের শরিফুল ঢাকায় এসে নাম করেছেন। নজর কেড়েছেন অল্প দিনে। প্রথম, দ্বিতীয় বিভাগ নয়। সরাসরি প্রিমিয়ার লিগ। এলেন, দেখলেন জয় করলেন। তারপর বিসিএলেও ধারাবাহিক। এখনো ঘোর কাটেনি। তবে স্বপ্নের ঘরে তার বসবাস। কিছুটা ভয়ও হয়। না জানি কখন হানা দেয় ইনজুরি।

শরিফুল বলেন, ‘ছোট থেকেই পেস বোলার হওয়ার ইচ্ছা। ইচ্ছা ছিলো যে, ক্রিকেট খেললে পেস বোলার হবো। আমার উচ্চতাটাও আল্লাহর রহমতে ভালো। এখন ডিসিপ্লিনের মধ্যে থাকলে আশা করছি ফিটনেস ভালো থাকবে এবং ইনজুরিও আসবে না।  শরিফুলের প্রশংসা এখন চারদিকে। পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে তো রীতিমত অবাক। সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদেরও প্রশংসা কুড়িয়েছেন। সবাই দিয়েছেন নানা পরামর্শ। সেগুলোকে চলার পথের সঙ্গী করেছেন শরিফুল। আমি তো নতুন। আমাকে দেখে উনি (চাম্পাকা) অবাক হয়ে গিয়েছিলেন যে, নতুনদের মধ্যে এমন ভালো পেস বোলার আছে। উনি অনেক কিছু শিখিয়েছেন। আরও অনেক কিছু শিখবো উনার কাছ থেকে ইনশাল্লাহ।

এছাড়া সবাই খুব টেক কেয়ার করে। তারা বলে, ভালো করতে হবে, অনেক দূর যেতে হবে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তার আদর্শ। তবে হতে চান দেশের আইকন মোস্তাফিজের মত। শরিফুল না বললেও মোস্তাফিজের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে খুব সহজে। আমি ফলো করি স্টার্ককে তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ভাইর মতো হতে ইচ্ছা করে। শরিফুলে স্বপ্নের পুরোটা জুড়ে লাল সবুজের জার্সি। সেই স্বপ্নটা কখনো কখনো নাকি কেড়ে নেয় রাতের ঘুমও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০