সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ফটো

আগামী সপ্তাহে লম্বা ছুটির ফাঁদে দেশ

আকাশবার্তা ডেস্ক :


চাকরিজীবীরা চাইলেই বড় ছুটি নিতে পারেন না। তবে আগামী সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে খুশির খবর। ঈদের আগেই লম্বা ছুটি পাচ্ছেন তারা। কারণ আগামী ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মাত্র দুই দিন অফিস খোলা। এই ৯দিনের মধ্যে বাকি ৭দিন ছুটি। ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। পয়লা মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

বাংলাদেশ সরকারের সরকারি ছুটির তালিকায় দেখা যায় চলতি বছরের ঈদুল ফিতরের (চাঁদ দেখার উপর নির্ভরশীল) সম্ভাব্য ছুটি হতে পারে ১৫ থেকে ১৭ জুন। যেখানে ঈদের ছুটি মাত্র তিন দিন, সেখানে আগামী সপ্তায় একদিন ছুটি নিয়েই সরকারি কর্মচারীরা লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।লম্বা ছুটি উপলক্ষে পরিকল্পনা শুরু করে দিন এখনই। যেতে পারেন পাহাড়ে অথবা সমুদ্রবিলাসে। আর পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন দেশের বাইরেও। ভিসা জটিলতার কথা চিন্তা না করলেও চলবে। কারণ বাংলাদেশ থেকে বিনা ভিসায় ঘুরে আসা যাবে ৩৮টি দেশ।

সূত্র : আরটিভি অনলাইন ডেস্ক

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930