মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেকের লিগ্যাল নোটিশ

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’-এ বক্তব্য দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বক্তব্য প্রকাশ করায় দুইটি দৈনিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে সরকারি ডাকযোগে নোটিশটি পাঠান তারেক রহমানের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।নোটিশে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’—এ খবর ‘ভিত্তিহীন’ দাবি করে তা প্রত্যাহার করতে বলা হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরে কায়সার কামাল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’ মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যে দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা প্রত্যাহার করতে বলা হয়েছে। তারেক রহমানের নির্দেশে ওই বক্তব্য প্রত্যাহার চেয়ে একটি নোটিশে পাঠানো হয়েছে।’ আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে, প্রতিমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে আলাদা আলাদাভাবে মামলা করা হবে বলে জানিয়েছেন কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নোটিশে বলা হয়েছে যে, তিনি যে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন, এই বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটা মিথ্যে, বানোয়াট ও মোটিভেটেড।’

কায়সার কামাল আরও বলেন, ‘পাশাপাশি লিগ্যাল নোটিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১০ দিন সময় দিয়েছেন। এর মধ্যে শাহরিয়ার আলমকে প্রমাণ দেখাতে হবে যে, তারেক রহমান নাগরিকত্ব বর্জন করেছেন। অন্যথায়, ১০ দিনের মধ্যে পাবলিকলি অ্যাপোলজি জানাতে হবে। না হলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে।’

প্রসঙ্গত,গত শনিবার (২১ এপ্রিল) যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। তিনি বলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন?’ এ বক্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ২৩ এপ্রিল সোমবার দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।

দীর্ঘ নয় বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক রহমান। সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি লন্ডনে যান। এর পর থেকে তিনি সেখানে অবস্থান করেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে সংগঠনটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০