সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলিতে ডাকাত নুরু নিহত, ২ পুলিশ আহত, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নুরুল আলম ওরফে নুরু ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। (আজ) শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।

চন্দ্রগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলিতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ডাকাতদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন পুলিশের দুই সদস্য।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, ডাকাত-পুলিশ গোলাগুলিতে ডাকাত নুরু নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। নিহত ডাকাত নুরু পুলিশের তালিকাভূক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।

ভিডিওটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930