সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুই দিনের ছুটি নিয়ে ৯ দিন বাড়িতে থাকার পরিকল্পনা!

২৯ এপ্রিল রোববার বুদ্ধ পূর্ণিমা, ওইদিন সরকারি ছুটি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুই দিন (২৭ ও ২৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। আগামী পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস এবং ২ মে বুধবার শবেবরাতের ছুটি। যার ফলে মে দিবসের আগের দিন ৩০ এপ্রিল সোমবার অনেক সরকারি কর্মজীবীরা অতিরিক্ত ছুটি নেয়ার পরিকল্পনা নিচ্ছেন। অনেকে আবার ৩ মে বৃহস্পতিবারও ছুটি কাটিয়ে একবারে টানা নয় দিন (২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত) ছুটি কাটানোর পরিকল্পনা করছেন।

গত ১৭ এপ্রিল মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় এই ছুটির পরিকল্পনা করছেন অনেকেই। সবার মাঝেই টানা ছুটির কারণে এক ধরনের আনন্দের ধারা বইছে। অনেকেই রাজধানী ছেড়ে লম্বা ছুটি কাজে লাগিয়ে গ্রাম থেকে ঘুরে আসারও সিডিউল ইতোমধ্যে নিয়ে ফেলেছেন। এমনই একজন ছুটিপ্রিয় মানুষ আব্দুল মোক্তাদির। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বললেন, অনেকদিন ধরে শুধু শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিই ভোগ করছেন। এবার সাপ্তাহিক ও অন্যান্য সরকারি বন্ধের মধ্যে দুইদিন ছুটি নিয়ে ৯ দিন গ্রামের বাড়িতে কাটানোর ইচ্ছে আছে।

এ দিকে গ্রামেও লম্বা ছুটির কারণে আনন্দ-উৎসব পরিবেশ বিরাজ করছে। চাকুরীজীবী গৃহকর্তা বাড়িতে আসবেন লম্বা ছুটি নিয়ে তাই পরিবারের সদস্যদের মাঝে মহা আনন্দ। স্ত্রী-সন্তান, মা-বাবা সবাই খুশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930