সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের মত সাংবাদিকরাও জাতির শ্রেষ্ঠ সন্তান- লক্ষ্মীপুরে বিমান ও পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :


মুক্তিযোদ্ধাদের মত সাংবাদিকরাও জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা একাত্তর সালে যেমনি জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন তেমনি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে সমাজ ও জনগণের কল্যাণে কাজ করেন।

রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পর্যটনমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেতার, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে তারা সারা পৃথিবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরী করেছিলেন। যার ফলে বাংলাদেশ অতি দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতা লাভ করে। এ সময় মন্ত্রী লক্ষ্মীপুরের সাংবাদিকদের কল্যাণে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আব্দুল্যাহ আল মামুন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় জেলায় কর্মরত সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ১০ জন, সংবাদ সংগ্রহকালে নির্যাতনের শিকার ৪ জন ও মরণোত্তর ৬ জনকে প্রেসক্লাবের পক্ষথেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১