বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

না ফেরার দেশে পা হারানো রোজিনাও

আকাশবার্তা ডেস্ক :


ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়িতে বাসের চাপায় পা হারানো রোজিনা খাতুনকে বাঁচানো গেল না। রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।

এর আগে গত ২০ এপ্রিল রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বেপরোয়া গতির একটি ডাবল ডেকার বাস তাকে চাপা দেয়। সামনের চাকায় তার ডান পা-পিষ্ট হয়। পঙ্গু হাসপাতালে নেয়ার পর হাঁটুর ওপর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলতে হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

রোজিনার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গুসাগাঁওয়ে। তার বাবার নাম রসুল মিয়া। আট বছর ধরে গুলশানের নিকেতনে জি-টিভির এডিটর-ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করেন রোজিনা। বনানী এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। রাতে সেখান থেকে নিকেতনের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে মারা যান দুই বাসের চাপায় ডান হাত হারানো রাজীব হোসেন। গত ৩ এপ্রিল সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনায় শিকার হন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১