মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে বুধবার (২ মে) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

গত ১৫ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন শেখ হাসিনা। দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন তিনি।

সেখানে রোহিঙ্গা সঙ্কটের সমাধানের বিষয়টি বিশ্ব নেতাদের সামনের জোরালোভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্মেলনের যৌথ ঘোষণায় রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বিভিন্ন সেশনে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সময় তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন ও ব্রিটের রানির দেওয়া নৈশভোজে অংশ নেন।

যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ২৬ এপ্রিল তিন দিনে সফরে অস্ট্রেলিয়ায় যান শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে শুক্রবার সকালে সিডনিতে পৌঁছান তিনি। ওইদিন সকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন।

সেদিন রাতে প্রধানমন্ত্রী গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দেন। সেখানে নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে তার হাতে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০