সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে এবার এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪২৪ জন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এবার এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৭ জন এবং দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ১শ’ ১৭ জনসহ মোট ৪২৪ জন। রোববার (০৬ মে) দুপুরে ঘোষিত ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা শিক্ষাবোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলায় ১শ’ ৮৯ জন, কমলনগরে ২৩ জন, রায়পুরে ৩৯ জন, রামগঞ্জে ৪৫ জন এবং রামগতিতে ১১ জন জিপিএ-৫ অর্জন করে। এ দিকে গড় জিপিএ-৪.১১ পয়েন্ট এবং ৩০ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন, ১১৮ জন এ গ্রেডে উত্তীর্ণ হওয়াসহ সার্বিক ফলাফল মূল্যায়নে এবারও জেলার সেরাস্কুলের গৌরব ধরে রেখেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। তবে এবার বিদ্যালয়টি শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে পড়েছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৪৬ জন পাস করে, পাশের হার ৯৯ শতাংশ।

জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, রায়পুর এলএম উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজিয়েট, লক্ষ্মীপুর শহীদ স্মৃতি একাডেমি, হাজিরহাট মিল্লাত একাডেমি, আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়সহ ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গড় জিপিএ মূল্যায়নে এমন চিত্র দেখা গেছে। এতে কোন বিদ্যালয়ই গড় জিপিএ ৪ পয়েন্টের বেশি অর্জন করতে পারেনি। তবে রামরতন উচ্চ বিদ্যালয়ে এবার শতভাগ পাস করেছে। সবচেয়ে খারাপ ফলাফল করেছে রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে গড় জিপিএ ১.৭৮ পয়েন্ট। এখানে ২০৪ পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন ফেল।

অপরদিকে দাখিল পরীক্ষায় কমলনগর উপজেলায় এবার কোন জিপিএ-৫ নেই, রায়পুরে ১১, রামগঞ্জে ২, রামগতিতে ২ এবং সদর উপজেলায় ১শ’ ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930