বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ভারত-পাকিস্তান,ভূমিকম্প,rtvonline,

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :


৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান। এছাড়া  আফগানিস্তান ও তাজিকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  বুধবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর জিওনিউজ।মার্কিন ভূতত্ববিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।  আর ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বত।ভূমিকম্পে ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি কেঁপে উঠে। পাশাপাশি এ কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান, পাকিস্তানের কয়েকটি শহরেও। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

হঠাৎ এই ভূকম্পনে ব্যাপক আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মাঝে। অফিস কিংবা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। এমনকি নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন অনেকে। তবে আফগানিস্তান, পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ভাঙন ধরেছে বলে জানা গেছে।এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার বিকেলে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে।দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, ভূমিকম্পে তারা এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০