সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ছাত্রলীগের জাতীয় সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক :


আন্দোলন আর সংগ্রামের সূতিকাগার ও দেশের বৃহত্তম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আজ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল তিনটায় দুই দিন ব্যাপী ছাত্রলীগের এ সম্মেলন উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনস্থলকে নান্দনিকভাবে সাজানো হয়েছে।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’

সংগঠনটিতে ভিন্ন আদর্শের কর্মীদের অনুপ্রবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগে অনুপ্রবেশের বিষয়ে যেসব অভিযোগ আসছে তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি। তবে অনুপ্রবেশ নিয়ে যত অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগে অনুপ্রবেশের আর যাতে কোনো অভিযোগ না আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেজন্য একটি টিম কাজ করছে।’

ছাত্রলীগ সূত্রে জানা যায়, এই সম্মেলনে ছাত্রলীগের শীর্ষ দুই পদে ৩২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদ প্রত্যাশীদের যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী হিসেবে আওয়ামীলীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930